রোজার নিয়ত করা কি জরুরী?

আসলে নিয়ত করতেই হবে। কিন্তু নিয়ত মুখে পড়তে হয় না । নিয়ত মানে মনের উদ্দেশ্য। আপনি সেহেরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা র‌াত্রে ঘুমানোর সময় চিন্তা করে শুয়েছেন যে সকালে রোজা রাখবেন, এটাই নিয়ত। এই রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি,  
        "নাওয়াই তু আন আছুমা গদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম" 
এই নিয়তে কারো রোজা হয় না। কারণ হল আপনি নিয়ত করছেন আমি ( গদাম ) আগামীকাল রোজা রাখবো। আজকের রোজার নিয়ত আপনি করেন নি। আর রাতের ভিতরে নিয়ত না করলে রোজা হয় না। আর আগামীকালের যে নিয়ত করছেন তাও কার্যকর হচ্ছে না। কারণ আগামীকাল রাত আসার আগেই আপনি নিয়ত করে ফেললেন। তবে আলহামদুলিল্লাহ, আপনার মনের ভিতর যে নিয়ত আছে, তাতেই রোজা হয়ে যাবে। এজন্যই নিয়ত করতে হয়, মনের ভিতরে উদ্দেশ্য থাকতে হয় । ধন্যবাদ ।


আলোচক: 

ড: আব্দুল্লাহ জাহাঙ্গীর